হংকংয়ের তাই পো জেলার ‘ওয়াং ফুক কোর্ট’ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কমপক্ষে ৯৪ জনের মৃত্যু হয়েছে এবং ২০০ জনের বেশি নিখোঁজ। বড় এই মানবিক বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ শিল্পী ও বিনোদন প্রতিষ্ঠানগুলো।
বড় অঙ্কের অনুদান
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিভিন্ন তারকা ও প্রতিষ্ঠান যে অনুদান দিয়েছেন, তার মধ্যে রয়েছে—
- SM Entertainment — HK$1,000,000
- YG Entertainment — HK$1,000,000
- JYP Entertainment — HK$2,000,000
- HYBE — 500 মিলিয়ন উন (প্রায় HK$2.66 মিলিয়ন)
- aespa — HK$500,000
- RIIZE — HK$250,000
- GOT7-এর জ্যাকসন — HK$1,000,000
- (G)I-DLE — 1 মিলিয়ন ইউয়ান
- Super Junior — HK$1,000,000
- WayV — HK$250,000
- IVE — HK$500,000
- BOYNEXTDOOR — HK$500,000
- CJ ENM & 2025 MAMA Awards — HK$20 মিলিয়ন
অনেক শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।
MAMA Awards কর্তৃপক্ষের সিদ্ধান্ত
হংকংয়ের শোকাবহ পরিস্থিতিকে বিবেচনায় রেখে ২০২৫ MAMA Awards আয়োজক সংস্থা CJ ENM জানিয়েছে—
- অনুষ্ঠানস্থলের রেড কার্পেট বাতিল করা হয়েছে
- আতশবাজি–সংক্রান্ত স্টেজ ইফেক্ট পরিবর্তন করা হয়েছে
- অনুষ্ঠানটি হবে “বিলাসী আয়োজন নয়, বরং সান্ত্বনা ও ঐক্যের বার্তা বহনকারী পারফরম্যান্স”
অগ্নিকাণ্ডের পটভূমি
২৬ নভেম্বর ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে আটটি আবাসিক ভবনের সাতটিতে আগুন ছড়িয়ে পড়ে। ১,২৫০ এর বেশি দমকলকর্মী উদ্ধার অভিযানে অংশ নেন। ভবনটি ১৯৮০-এর দশকে নির্মিত এবং দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চলছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণসামগ্রীর দাহ্য উপাদান আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে।